চলছে তীব্র গরম। ঘরের ভেতরে এবং বাইরে রোদের তাপে শরীর থেকে ঝরছে ঘাম। যা শরীরকে প্রতিনিয়ত দুর্বল করে চলেছে। গরমের হাত থেকে রেহাই পেতে সকলে আকৃষ্ট হচ্ছেন ঠান্ডা পানীয় জাতীয় খাবারের প্রতি।

শরীর এবং মন উভয় চাঙা হয়ে ওঠে এক গ্লাস ঠান্ডা লাচ্ছিতে।


প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে যখন ঠান্ডা কিছু খাওয়ার কথা আসে তখন প্রথম পছন্দের তালিকায় থাকে দই লাচ্ছি বা লেবুর শরবত।

কাজের ফাঁকে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বিভিন্ন লাচ্ছি এবং শরবতের দোকানগুলোতে সাধারণ মানুষের সমাগম দেখা যায়।


আর পুরানো ঢাকার চকবাজারের লাচ্ছির দোকানগুলো বরাবরই সকলের কাছে প্রিয়।

ছবিগুলো পুরানো ঢাকার চকবাজারের একটি দোকান থেকে তোলা।
ইত্তেফাক/এনএসএন
