‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর সেমিফাইনাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:২২

বিনোদন রিপোর্ট

 

নাগরিক টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’। এরইমধ্যে এ অনুষ্ঠানটির ৬০ পর্ব প্রচারিত হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ ৪টি পর্ব সাজানো হয়েছে কোন কোন প্রেক্ষাপটের আলোকে এমন পর্যায়ে আসতে সক্ষম হয়েছে বিগ এই রিয়েলিটি শোটি, সেসবের বিশেষ মুহূর্ত। ‘বাজলো ঝুমুর তারার নূপুর’ গত ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হচ্ছে নাগরিক টিভিতে। নাগরিক টিভিই প্রথম দু-দেশের শিল্পীদের নিয়ে কোনো নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে। সেমিফাইনাল পর্ব প্রসঙ্গে নাগরিকের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘গত ৬০টি পর্ব আমরা দেখেছি দুই বাংলার ৩০ জন তারকা অংশ নিয়ে এই মঞ্চকে কিভাবে লড়াইয়ের মঞ্চ তৈরি করেছেন। এই ৪টি পর্বের পরই আসলে ফাইনালের পর্ব দরজায় কড়া নাড়তে থাকবে। আর মাত্র কয়েকদিন পরই জানা যাবে কে বা কারা বিজয়ী হচ্ছেন। অনুষ্ঠানটি প্রচারের পর আমরা দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আমরা শিল্পী ও দর্শকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’