মুহম্মদ আনিসুল হক
৪ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: গার্নেট ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্য লাভবান হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন।
