টিকা নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:৫৮

টিকা নেওয়ার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তার হালকা জ্বর থাকলেও তিনি সুস্থ আছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

শনিবার এক টুইট বার্তায় করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই জানিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। তিনি বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে।’ শুক্রবার ৬২ বছর বয়সে পা রেখেছেন প্রেসিডেন্ট আলবার্তো। তিনি চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণ করেন। কিন্তু তারপরেও তিনি করোনায় আক্রান্ত হলেন। চিকিত্সকরা জানিয়েছেন, করোনা পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সামান্য জ্বর ও মাথাব্যথা রয়েছে। টুইটারে তিনি আরো বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই তিনি কোয়ারেন্টাইনে চলে যান। তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ার খবরটি তিনি এমন দিন পেলেন যেদিন তার জন্মদিন ছিল।