তথ্যপ্রযুক্তি ডেস্ক
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্মার্টফোনের চার্জ বেশি ধরে রাখা। অনেক কোম্পানি ইতোমধ্যে অধিক ব্যাকআপের স্মার্টফোন বাজারজাত শুরু করেছ। আবার অনেক ব্যবহারকারী আছেন যারা তাদের স্মার্টফোনে আরো বেশি ব্যাকআপ প্রত্যাশা করেন।
যারা স্মার্টফোনে বেশি ব্যাকআপ প্রত্যাশা করেন তাদের জন্য বাজারে বিভিন্ন রকম পাওয়ার ব্যাংক রয়েছে। আপনি চাইলে ভালো মানের একটি পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন। এতে আপনারা কাঙ্খিত প্রত্যাশা পূরণ হবে।
বাজারে যতগুলো কোম্পানির পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে তাদের মধ্যে এডাটা ব্র্যান্ড অন্যতম। দেশের বাজারে এডাটা ব্র্যান্ডের ‘পি১০০৫০সি’ মডেলের নতুন পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে আর এটি বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি.। নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি ব্যবহারের সুব্যবস্থা। এই পাওয়রি ব্যাংকটিতে আরও রয়েছে দশ হাজার এমএএইচ পর্যন্ত শক্তি ধারণ ক্ষমতা। এছাড়াও এই পওয়ার ব্যাংকটি মুক্তার মতো উজ্জ্বল ও ঝিনুকের মতো ঢেউ থাকায় দেখতে বেশ আকর্ষণীয়। পাওয়ার ব্যাংকটি দিয়ে যেকোন ট্যাবলেট একবার এবং যেকোন স্মার্টফোন চারবার ফুল চার্জ দেয়া সম্ভব। এটি ওজন ২৩০গ্রাম এক বছরের ওয়ারেন্টিসহ পাওয়ার ব্যাংকটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে ১ হাজার ৭শ’ টাকায়। এডাটা ব্র্যান্ডের ‘পি১০০৫০সি’ পাওয়ার ব্যাংকটি বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
