ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বেড়েছে সাপের উপদ্রব। জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসের আবাসিক এলাকা, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে অন্তত ১৫-২০টি সাপ দেখা যায়। এরমধ্যে বেশ কয়েকটি মারাও পড়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, অধিকাংশ জায়গা ঝোপঝাড়ে আচ্ছন্ন। রয়েছে আলোক স্বল্পতা। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করতে হয়। লোকবল সংকটে কিছুটা সমস্যা হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঝোপঝাড় পরিষ্কার এবং লাইটিংয়ের জন্য ইতিমধ্যে উপাচার্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মেডিক্যাল সেন্টারকেও প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসতে বলা হয়েছে। যাতে তাত্ক্ষণিকভাবে সব ব্যবস্থা থাকে।’
