হাজীগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:০৬

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জে নিখোঁজ শিশু যারার (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গত ৩০ মার্চ বিকালে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় যারা। তারা সপরিবারে বাড়িতে আসলে বিকালে খেলার সময় শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় ঐদিন রাতে বিল্লাল হোসেন হাজীগঞ্জে থানায় সাধারণ ডায়ারি করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শিশুটির লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছি।