মহেশপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২২:১১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

একাধিক মামলার পলাতক আসামি সাইদুলকে শনিবার ভোরে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে মহেশপুর থানাপুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাইদুল মুন্সীকে ১০ বোতল ফেনসিডিলসহ কাঠগড়া বাঁওড়ের কাছ থেকে গ্রেফতার করে। ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।