মিঠাপুকুরে মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লাঞ্চার উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

রবিবার (২৭ জানুয়ারি) মিঠাপুকুরে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত অবিস্ফোরিত একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। রাতে র‌্যাবের একটি বিশেষজ্ঞ দল খোলা জায়গায় রকেট লাঞ্চারটির বিস্ফোরণ ঘটায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাকপ্রতিবন্ধী রাশেদুল (২২) পুকুরের মাটি খননের সময় পিতলের মোড়কে একটি ধাতব বস্তু দেখতে পায়। এ সময় সে তার পাশে থাকা সামিউল নামের এক শিশুকে ডেকে বস্তুটি দেখায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে।

স্থানীয় লোকজন ধাতব পদার্থটি বোমা মনে করে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।পরে রংপুর র‌্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে রকেট লাঞ্চার বলে শনাক্ত করে। রকেট লাঞ্চারটি মুক্তিযুদ্ধের সময়ের পাকিস্তান সেনাদের বলে ধারণা বিশেষজ্ঞ দলটির।

আরও পড়ুনঃ কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি রাধা বিনোদ পালের ১৩৩তম জন্মদিন পালিত

পরে ৬ কেজি ওজনের রকেট লাঞ্চারটি র‌্যাবের বিশেষজ্ঞরা রাতে বিস্ফোরণ ঘটায়। 

ইত্তেফাক/অনি/নূহু