হাল্ট প্রাইজ ঢাকা রিজিওনাল সামিট সমাপ্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এ ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব অ্যাড মিনিস্ট্রেশন ইনমার্কেটিংয়ের অধীনে পরিচালিত বিইউপি বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী হাল্ট প্রাইজ ঢাকা রিজিওনাল সামিট ২০২১-এর সমাপনী গতকাল রবিবার বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন একটি সুযোগ তৈরি করে দিবে যার দ্বারা টেকসই বাণিজ্যের মাধ্যমে মানবতা, সমাজ ও বিশ্বব্যাপী পরিবর্তন আনয়নে সক্ষম হবে। এই প্রতিযোগিতাটির উদ্দেশ্যে ২০৩০ সালের মধ্যে ১ কোটি মানুষের চাকরি তৈরি করা, অর্থনৈতিতে গতি আনা। অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। এ বছর বিশ্বের বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে ৬৩টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে পাঁচটি এবং নেপাল থেকে একটি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দল মুশরিন চ্যাম্পিয়ন এবং আর্মি আইবিএ থেকে টিম ডিকেসিকে প্রথম রানারআপ এবং ডা. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থকে গ্রিন লিফ দ্বিতীয় রানারআপ হয়। —আইএসপিআর