জয়পুরহাট প্রতিনিধি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যসহ বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর আগে চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসদের নেতা কর্মীরা। বক্তারা টিসিবির পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা কমানোর দাবি জানানোর পাশাপাশি শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জয়পুরহাট জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু প্রমুখ।
