দাগনভূঞায় কৃষিজমির মাটি কাটার দায়ে জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৪৪

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

দাগনভূঞায় পৃথক অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া ও সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি এ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে পৌর এলাকার (নামার বাজার) নামক স্থানে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন তিনি।