সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সামাজিক দায়বদ্ধতা থেকে অদম্য ফাউন্ডেশন পরিচালিত ‘মজার ইশকুল’-এর ৪০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে সম্প্রতি স্কুল ব্যাগ বিতরণ করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. সিরাজুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ উপস্থিত ছিলেন
০০০
গ্লোরিয়া জিন্স কফি, রামপুরা, ঢাকায় তাদের ৬ষ্ঠ শাখা উদ্বোধন করেছে। এ উপলক্ষ্যে শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গুলশান বিভাগ) সুদীপ চক্রবর্তী, ইসতিয়াক মাহমুদ (সিএইচআরও), মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি (সিসিএও), মশিউল ইসলামসহ (সিটিও) নাভানা গ্রুপের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
