স্পোর্টস রিপোর্টার
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন জেমিকে শোকজ করেছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে হাজির হওয়ার নিয়ম থাকলেও জেমি অনুপস্থিত ছিলেন। এ কারণে জেমিকে নেপাল ফুটবল শোকজ করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে। আজ ৪৮ ঘণ্টা শেষ হবে। সোহাগ জানিয়েছেন, নেপালের চিঠি তারা পেয়েছেন সেটি জেমিকে দিয়েছেন, জেমি জবাব পাঠাবেন নেপালে।
তিনি বলেন, ‘আমরা জানতে চেয়েছিলাম কেন ম্যাচের পর সংবাদ সম্মেলনে যায়নি। জেমি জানিয়েছেন সংবাদ সম্মেলনে যাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু তাদের প্রধানমন্ত্রী প্রটোকলের কারণে যাওয়া হয়নি। আমি অপেক্ষা করে ফিরে এসেছি।’ বাংলাদেশ এই টুর্নামেন্টে নেপালের কাছে ২-১ গোলে হেরে রানার্সআপ হয়।
করোনার কারণে আপাতত কাজ নেই বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমির। এই কোচ গতকাল ছুটিতে চলে গেছেন ইংল্যান্ডে। আপাতত কাজ নেই বলেই ছুটি দেওয়া হয়েছে সেটাও ঠিক না বলছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বললেন, ‘জেমি চুক্তি অনুসারে এই সময় ছুটি পাওয়ার কথা। তাছাড়া এই করোনার মধ্যে তাকে রেখেই বা লাভ কী। তাই ছুটিতে গেছেন জেমি ডে।’
