ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধসে নিহত ৪৪

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:৫৫

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণ গেছে। গতকাল রবিবার দেশটির পূর্বাঞ্চলে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস আইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। গতকাল সকালে ইস্টার সানডে পালন করতে ঘুম থেকে ওঠার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রচুর বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয় এবং একপর্যায়ে ভূমিধসে বাড়ি এবং ব্রিজও ভেঙে পড়ে। ফ্লোরস আইল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ৪৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। অনেকেই কাদার মধ্যে আটকে আছে।—আলজাজিরা