আইসিডি’র সঙ্গে দুই কোটি ডলারের চুক্তি করল লংকাবাংলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

দুই কোটি মার্কিন ডলারের মুরাবাহা সুবিধা নিয়ে লংকাবাংলাফাইন্যান্স লিমিটেডের (এলবিএফএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো অ-ব্যাংকিং  আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এসএমই খাতে আইসিডি থেকে বিদেশি অর্থায়ন পেতে যাচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি হয়।

আইসিডির প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক আয়মান আমিন সেজিনি এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে লিড অ্যারেঞ্জার এবং সিকিউরিটি এজেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, আইসিডি কুয়ালালামপুরের আঞ্চলিক প্রধান আহমেদ খালেদ, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের হেড অফ ট্রেজারী কামরুল ইসলাম প্রমুখ।