পূবালী ব্যাংক লি. আর্মড গার্ড কল্যাণ পরিষদ সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে ২৮ ঘণ্টা ডিউটি প্রত্যাহার, ৮ ঘণ্টার পর উপযুক্ত ওভারটাইম ও সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দফা দাবি করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি
