অবশেষে আকাশে ডানা মেলল ১৬টি শকুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:০৮

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রায় ৫ মাস বন্দীজীবন শেষে আকাশে ডানা মেললো ১৬টি শকুন। গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় শকুনগুলোকে নিয়ে আসা হয় দিনাজপুরের বীরগঞ্জ জাতীয় উদ্যান সিংড়া শালবন শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে। সেখানে চিকিত্সা দিয়ে সুস্থ্য করে তোলার পর শকুনগুলোকে ছেড়ে দেওয়া হয় মুক্ত প্রকৃতিতে। রোববার বিকেল ৫টায় শকুনগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক শাহিন কবির, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের সহকারী প্রকল্প অফিসার সমীর সাহা প্রমুখ।