ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া চালক

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৩৪

সাটুরিয়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা

এম নজরুল ইসলাম, সাটুরিয়া (মনিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন অভ্যন্তরীন রুটে ট্রাফিক আইন না মানার কারণে প্রতিদিন ছোট খাট সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। এ সব দুর্ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তি শিকার ও শ্রমিকদের হাতে নাজেহাল হচ্ছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন সড়কে বাস ট্রাক ছাড়াও প্রায় দুই শতাধিক স্যালো ইনঞ্জিনচালিত ইট পরিবহন, মাটি বহনকারী ১২০টি মাহিন্দ্র, ৬৫০টি সিএনজি অটোরিকশা চলাচল করে। এসব রুটে চলাচলকারী যানবাহনের অধিকাংশই ফিটনেসিবহীন । চালকদের  ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রুট পারমিটও ফিটনেন্স সার্টিফিকেট নেই। এ ছাড়াও ট্রাফিক নিয়ম সম্পের্কে সম্পূর্ণ অজ্ঞ। এসব ড্রাইভার রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। সড়ক দুর্ঘটনায় কোন যাত্রী বা পথচারী আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিবাদ করলে শ্রমিকরা সঙ্গবদ্ধভাবে প্রতিবাদকারীদের উপর চড়াও হয়। সম্প্রতি উপজেলা সাটুরিয়া গোলড়া সড়কের শিমুলতলী নামক স্থানে মোটরসাইকল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রেশমি আক্তার (৮) নামে শিশু নিহত ও মোঃ আকাশ মিয়া (১৪) নামে একজন আহত হয়।

তারা উপজেলার রাইল?্যা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও ছেলে। জান্না নামক স্থানে একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছে ও কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের গেটে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় ফুকুরহাটি গ্রামের মোঃ সাগর আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হলে মাত্র ২ লাখ টাকায় ঘটনাটি মীমাংসা করা হয়। একইদিনে মজিবর রহমান (৬৯) নামে এক বৃদ্ধকে অজ্ঞাত নামা এক সিএনজি অটোরিকশা চালক রাতে চাপা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।