স্পিকার, বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্ড পাঠিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস জানান, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়বের কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।