পঞ্চগড়, নওগাঁসহ উত্তরের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটের এ ভূ-কম্পন হয়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জহিরুল হক জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ভুটানে এ ভূমিকম্পের উত্পত্তিস্থল। নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানিয়েছেন, প্রায় ৩-৪ সেকেন্ডের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
