কাবিননামা ডটকম নিয়ে লিডসাস লিমিটেড

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৬:২১

এই মূহুর্তের সবচেয়ে গুরুতপূর্ণ নাগরিক সমাধান ডিজিটাল কাবিননামা নিয়ে আসছে লিডসাস লিমিটেড।  যার মাধ্যমেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে কাবিননামার সঠিক তত্থ্য-উপাত্ত যাচাই-বাছাই করা যাবে ও নিশ্চিত হওয়া যাবে।

কাবিননামা ডটকমের প্রতিষ্ঠাতা ও লিডসাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিক আল সরকার বলেন, আমরা গত কয়েকবছর ধরেই দেশের কাবিননামাকে অনলাইনে নিয়ে আসার জন্য সফটওয়্যার নির্মাণ নিয়ে কাজ করছি, তবে তা ঢিলেঢালা ভাবেই চলছিলো।  ইদানিং বেশ কিছু ঘটনা আমার নজরে আসে তাই এর প্রয়োজনীয়তা আরও উপলদ্ধি করি। 

এই সফটওয়্যার কে তৈরি করছে এমন আরেক প্রশ্নের জবাবে সাদিক ইত্তেফাক কে বলেন, এই প্রযুক্তিনির্ভর সফটওয়্যারটি বানানোর জন্য লিডসাস-এর একটা টিম কাজ করছে আর এই টিমের দুইটি পার্ট আছে একটি কন্টেন্ট প্লানিং যার লিড আমি নিজেই দিচ্ছি আরেকটি টেকনোলজি পার্ট যার পুরোটাই লিডসাস লিমিটেডের পরিচালক আমার ছোটভাই ফাহিম সরকার দিচ্ছে।

আশাকরি আমরা কিছুদিনের মধ্যেই এই প্রজেক্ট উদ্বোধন করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি