পঞ্চম শ্রেণির পড়াশোনা:বিজ্ঞান

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৫৭

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

জীবনের জন্য পানি

১৪. কী আমাদের দেহের খাবার পরিপাকে সাহায্য করে?

উ:পানি।

১৫. মানবদেহে পানির প্রয়োজন কেন?

উ:পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন।

১৬. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে কী?

উ:পানি।

১৭. শিশির কী?

উ:রাতে  ঘাস, গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাই শিশির।

১৮. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠাণ্ডা হয়ে কী হয়?

উ:পানির ফোঁটা।

১৯. ঘনীভবন কী?

উ:বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।

২০. পানিকে তাপ দিলে কিসে পরিণত হয়?

উ:জলীয় বাষ্পে।

২১. বাষ্পীভবন কাকে বলে?

উ:তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন।

২২. পানিকে শীতল করলে কিসে পরিণত হয়?

উ:কঠিন বরফে।

২৩. পানিতে তাপ প্রয়োগ ও ঠাণ্ডা করার মাধ্যমে কি ঘটে?

উ:অবস্থার পরিবর্তন।

২৪. বায়ুতে কী রয়েছে?

উ:জলীয় বাষ্প।

২৫. কিসের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়?

উ:সূর্যের।

২৬. সূর্যের তাপে পানির তরল অবস্থা কিসে পরিণত হয়?

উ:জলীয় বাষ্পে।

২৭. পানিচক্র কাকে বলে?

উ:যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।