এই সময়ের ছড়া

স্বভাব

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:০০

রমজান মাহমুদ

কত্তো মানুষ কত্তোভাবে

কাণ্ড ঘটায় কী যে!

কেউবা কারো গাছটা কেটে

কামড় বসায় বীজে।

 

মন্দ কত চিন্তা থাকে

মাথাতে গিজগিজে।

কারো ভয়াল আক্রমণে

চোখ দুটো যায় ভিজে।

 

মিথ্যে শুনেও মিষ্টি হেসে

কেউবা বলে ‘জি’ ‘জে’,

বদলাতে কে পারবে স্বভাব

ঠিক না হলে নিজে।