গাজীপুর প্রতিনিধি
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ‘অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট :সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ বিষয়ক একটি কর্মশালা মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট (এপিএ) টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
কর্মশালায় সভাপতিত্ব করেন এপিএ টিমের সভাপতি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, ডুয়েটের এপিএ টিমের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ সেলের ফোকাল-পয়েন্ট মো. গোলাম দস্তগীর এবং সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম।
