ভিভো এক্স৬০প্রো :স্মার্টফোনের আকর্ষণই যখন ক্যামেরা

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৩৮

প্রত্যহ জীবনের প্রায় সমস্ত কর্মকাণ্ডেই অপরিহার্য হয়ে উঠেছে স্মার্টফোন। আর এখন স্মার্টফোন ক্যামেরা হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। স্মার্টফোন বাজার বিশ্লেষকরা জানান, ক্রেতারা স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে তুলনামূলক বেশি গুরুত্ব দেন ক্যামেরার ফিচারে। আর তরুণদের ক্ষেত্রে চাহিদার শীর্ষেই থাকে স্মার্টফোন ক্যামেরা।

বাজারে আসছে একের পর এক দারুণ ক্যামেরা স্মার্টফোন। তবে, কিছু স্মার্টফোন সবকিছু ছাড়িয়ে যায়। বাজারে এখন তেমনি স্মার্টফোন ভিভো এক্স৬০প্রো। এই স্মার্টফোনের মূল আকর্ষণ ক্যামেরা, যা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিও করা সম্ভব অনায়াসে। ভিভো এক্স৬০প্রো কার্ল জেইস লেন্সের সহ-প্রকৌশলীযুক্ত একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করছে। জেইস লেন্স ব্যবহার করে অনেকগুলি শীর্ষস্থানীয় ব্লকবাস্টার চলচ্চিত্রের শুটিং হয়েছে। সাধারণত, পেশাদার ফটোগ্রাফাররা ছবি ও ভিডিওকে আরও নিখুঁত এবং পরিষ্কার করে তুলতে গিম্বল স্ট্যাবিলাইজেশন ব্যবহার করেন। ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তিটি এক্স৬০প্রো স্মার্টফোনে সংযোজন করেছে।

 

০