কোর্ট রিপোর্টার
প্রতারণার মামলায় জামিন পেলেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিন মঞ্জুর করেন। গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কায়সার হামিদকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কায়সার হামিদসহ কয়েকজন ‘নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি কোম্পানি খোলেন। ওই কোম্পানির জন্য বিভিন্ন জন থেকে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে ২০১৪ সালে মামলা করা হয়।
