গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছেন চান্দনা চৌরাস্তার সব ব্যবসায়ী ও কর্মচারী। গতকাল সকালে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে শাপলা ম্যানসনসহ বিভিন্ন মার্কেটের কয়েক শ ব্যবসায়ী ও কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্যবসায়ী সংগঠনের নেতা মো. শরিফুল ইসলাম, হাজী আব্দুর রশিদ, আবুল হোসেন, সেলিম মাহমুদ, মনির হোসেন, জাকির হোসেন, কাউছার আলম প্রমুখ। বক্তরা বলেন, বছরের সব চেয়ে বেচাকেনার মূল সময় সামনে ঈদকে ঘিরে। আর এই সময় যদি দোকান খুলতে না পারেন তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
