আইবিবির নতুন মহাসচিব লাইলা বিলকিস আরা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৪৮

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) লাইলা বিলকিস আরা দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) মহাসচিব পদে যোগদান করেছেন। গত বুধবার থেকে এ পদে যোগদান করেছেন তিনি। ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন লাইলা বিলকিস। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রধানসহ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি