স্পোর্টস রিপোর্টার
ব্যাডমিন্টন কোট মানেই সাম্প্রতিক সময়ের তারকা এলিনা অথবা শাপলার দখলদারিত্ব। একক, দ্বৈত, মিশ্র দ্বৈতে তাদের হাতে শ্রেষ্ঠত্বের মুকুট দেখা যেত। অসুস্থতার কারণে এই দুজন এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ব্যাডমিন্টনে খেলছেন না। সেই সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন আরেক শার্টলার উর্মি আক্তার। এককে স্বর্ণপদক জয় করেছেন উর্মি। গতকাল উডেন ফ্লোরে খুলনার উর্মি ২-১ সেটে সেনাবাহিনীর বৃষ্টি খাতুনকে হারিয়ে স্বর্ণ জয় করে বললেন, ‘দ্বৈতে স্বর্ণ জিততে পারিনি। জেদ চেপেছিল মনে, এককে জিততে হবে। প্রথম সেট হারের পর আমার মনোবল ভেঙে গেলেও পরের দুই সেট জিতে স্বর্ণ নিজের করে নেই।’ মেনে নিয়েছেন শাপলা-এলিনা না থাকাতে তার জন্য সহজ হয়েছে। উর্মি থাকলে লড়াইটা জমতো। তাদের সঙ্গে খেললে নিজেদের উন্নতিটাও বুঝতে পারতাম’।
এককে গৌরব সিংহের প্রথম স্বর্ণ
বাংলাদেশ গেমস ব্যাডমিন্টনে প্রথম বার অংশ নিয়েই এককে স্বর্ণ জিতেছেন গৌরব সিংহ। শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে গৌরব সিংহ ২-০ সেটে সেনাবাহিনীর আল আমিন জুমারকে হারিয়ে স্বর্ণ জয় করেন। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গৌরব ২১-১৯ পয়েন্টে জয় পান গৌরব। দ্বিতীয় সেটে আবারও লড়াই হয়। গৌরব এবার ২১-১৬ পয়েন্টে জয় তুলে নেন। মাত্রই খেলাটা শেষ করে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সিলেটের গৌরব সিংহ বলেন, ‘এর আগে আমি দুই বার ন্যাশনাল র্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়েছি। আমার বিশ্বাস ফেডারেশন যদি আমাদের দীর্ঘমেয়াদি ট্রেনিংয়ের ব্যবস্থা করলে এসএ গেমসে পদক পাব।’
