ভলিবলে স্বর্ণ সেনাবাহিনী ও আনসারের

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৫৬

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভলিবলের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ভিডিপি স্বর্ণ জিতেছে। গতকাল নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিতাস ক্লাব ৩-১ সেটে পঞ্চগড় জেলা দলকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশকে ৩-১ সেটে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ আনসার ভিডিপি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খুলনা জেলা দল ৩-১ সেটে নড়াইল জেলা দলকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।