নারী হ্যান্ডবলের স্বর্ণ আনসারের

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৫৬

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। গতকাল শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।