ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির গবেষণা প্রতিবেদন-

অক্সফোর্ডের টিকায় রক্তজমাটের ঘটনা বিরল তবে সম্পর্ক আছে

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:২৩

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার ঘটনা বিরল হলেও স্পষ্ট সম্পর্ক আছে এমন দাবি করেছেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি-ইএমএ। তারা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় রক্ত জমাট বাঁধার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত বলেও পরামর্শ দেওয়া হয়েছে। রক্তে জমাট বাঁধার বিষয়ে গবেষণার পর বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেছে সংস্থাটি। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগে ঝুঁকির চেয়ে উপকার বেশি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রক্ত জমাট বাঁধার ৮৬টি ঘটনা পর্যালোচনা করে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সুনির্দিষ্ট সম্পর্ক পাওয়া যায়নি। তবে, ইএমএর নির্বাহী পরিচালক এমার কুক জানান, রক্তে জমাট বাঁধা ও প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ার ঘটনা খুব কম হলেও তা সব বয়সি নারী-পুরুষের মধ্যে ঘটেছে। এই টিকা উচ্চ মাত্রায় কার্যকর বলেও দাবি করেন তিনি। এখন পর্যন্ত ইউরোপের প্রায় সাড়ে ৯ কোটি মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন।