ভারতে ছোট ছোট কনটেনমেন্ট এলাকা তৈরি, পরীক্ষার পরিমাণ বৃদ্ধি, রাত্রিকালীন কারফিউ এবং টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গা ছাড়া মনোভাব চলবে না। প্রধানমন্ত্রী মোদি বলেন, রাত্রিকালীন কারফিউর উপযোগিতা মেনে নিয়েছে গোটা পৃথিবী। কারফিউ থাকলে মনে থাকবে যে আমরা করোনা পরিস্থিতিতে রয়েছি। আগামী ১১-১৪ এপ্রিল দেশে টিকা উত্সব পালন করারও আহ্বান জানিয়েছেন তিনি। এই চারদিন তিনি যতো বেশি সম্ভব টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন প্রধানমন্ত্রী। -আনন্দবাজার পত্রিকা
