টিকা কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি নভেল করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় আগামী ১৫ জুন থেকে অর্থনীতি পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এ সময়ের মধ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে। ইতিমধ্যে তারা মহামারি-পরবর্তী পরিকল্পনা শুরু করেছে। এদিকে অর্থনীতি খুলে দিলেও মাস্ক ব্যবহার ও টিকাদান কার্যক্রমের মতো কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে তাগিদ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অন্যতম ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য। এদিকে টেক্সাসসহ বেশকিছু অঙ্গরাজ্য বেশির ভাগ বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।
