চিংড়ি চাষের জন্য বিলে তোলা হচ্ছে লবণ পানি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩২

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

উপজেলার আধার মানিক স্লুইস গেট ও বাঁধের নিচে বসানো পাইপ দিয়ে পশ্চিম শালতা নদী থেকে লোনা পানি বিলের মধ্যে তুলছে কতিপয় চিংড়িচাষি। ফলে হুমকিতে পড়েছে খালসংলগ্ন ১ হাজার বিঘা জমির বোরো ধানের খেত। কৃষকরা প্রতিকার চেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া জোনের উপবিভাগীয় প্রকৌশলী মুজিবর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।