নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৩

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

প্রায় প্রত্যেকদিন সন্ধ্যার পরপরই নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। বৃহস্পতিবার শহরতলী গোবিন্দনগর গ্রামে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনার আলী (৩৫) নামে এক জনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন বলেন, যারাই অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।