সিরাজগঞ্জে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ২১ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—মকবুল হোসেন, আজিজ রহমান, জাহাঙ্গির হোসেন ও খোকন বাবু। র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর থানার কড্ডার মোড় এলাকায় র্যাব সদস্যরা তল্লাশি চালায়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।