ছনুয়ার হাওরে ধান কাটা উত্সব শুরু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছনুয়ার হাওরে বোরো ধান কাটার উত্সব শুরু হয়েছে। শুক্রবার সকালে ছনুয়ার হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ধান কাটা উত্সব শুরু হয়। ধান কাটা উত্সবের উদ্বোধন করেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোছা. শামিমা আক্তার খানম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব প্রমুখ।