শোক সংবাদ

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৩

জহির উদ্দিন পিন্টু

কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২-এর পরিচালক ও জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মো. জহির উদ্দিন পিন্টু (৫৫) ঢাকার একটি হাসপাতালে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সুলতান আহমেদ

পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক  শিক্ষক সুলতান আহমেদ (৭৫) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। জানাজা শেষে গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।