যুক্তরাষ্ট্রে মা-বাবাসহ ৫ জনকে হত্যা করলো বন্দুকধারী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:৪২

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মা-বাবাসহ ৫ জনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর নাম ডাকোটা থেরিয়ট। তার বয়স ২১ বছর। প্রতিবেশিরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার গুলি করার পরই বন্দুকধারী পালিয়ে যায়। নিহতদের মধ্যে ডাকোটার বাবা কেইথ এবং মা এলিজাবেথ থেরিয়ট আছেন। তাদের উভয়ের বয়স ৫০ বছর। এছাড়া ডাকোটার ২০ বছর বয়সী বান্ধবী ও বান্ধবীর ভাই টানার আর্নেস্ট (১৭) এবং বাবা বিলি আর্নেস্ট (৪৩) রয়েছেন। হত্যার পর ডাকোটা পালিয়ে যায়। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। - নিউজ ১৮