বেহাল সড়ক ও ব্রিজে জনদুর্ভোগ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গত বছরের বন্যায় এলজিইডির অধীনে মির্জাপুর উপজেলার তিন ইউনিয়নের সীমান্তবর্তী বুদিরপাড়া-আনাইলবাড়ি-আড়াইপাড়া পাঁচ কিলোমিটার রাস্তা ও ব্রিজের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে জনসাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শনিবার ঘুরে দুর্ভোগের চিত্র দেখা গেছে। আড়াইপাড়া গ্রামের বাসিন্দা কৃষক লীগের নেতা মো. চাঁন মিয়া বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগের সীমা নেই।’ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘দীর্ঘস্থায়ী বন্যায় বুদিরপাড়া-আনাইলবাড়ি-আড়াইপাড়া রাস্তা ও ব্রিজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকল্প তৈরি করে প্রায় ১ কোটি টাকার বরাদ্দ চেয়ে টাঙ্গাইল প্রজেক্টে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’