কটিয়াদীতে ইয়াবাসহ এক জন আটক

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:৫৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল শুক্রবার বিকালে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আব্দুস সাত্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর উত্তরহাটি গ্রামের বাসিন্দা। ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা হয়েছে।