ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৫ দশমিক ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে মার্কেন্টাইল ব্যাংকের। ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ দশমিক ৬০ টাকা। বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ২০ টাকা বা ১৬ দশমিক ১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ দশমিক ৯১ শতাংশ, রহিমা ফুডের ১০ দশমিক ১০ শতাংশ, এমএল ডাইংয়ের ১০ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ১০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯ দশমিক ৯৮ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ দশমিক ৯৬ শতাংশ এবং সিনোবাংলার শেয়ারদর ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।
