ধামরাই (ঢাকা) সংবাদদাতা
করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে ধামরাইয়ে মাঠে নেমেছেন জনপ্রতিনিধিরা। কুল্লার প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. বোরহান উদ্দিন নেতাকর্মীদের নিয়ে শুক্রবার বিকালে খাতরা, কসমস, ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল এলাকায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন এবং করোনা আক্রান্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ করোনা আক্রান্ত সবার রোগমুক্তির জন্য ঐ এলাকার অন্তত ১০টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন। একই দিন একই উদ্দেশ্যে সূতিপাড়া আল-আকসা জামে মসজিদে দোয়ার আয়োজন করেন বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। এমপির জন্য দোয়া চেয়ে বোরহান উদ্দিন বলেন, করোনা থেকে মুক্তি পেতে আমাদের নিজেদের সচেতন হতে হবে।
