বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রবিবার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
প্রাক্তন শিক্ষার্থী ও মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। স্কুল জীবনের সাথীদের কাছে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। জীবনে প্রথম এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খুশি হয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
আরো পড়ুন : খেলেছেন মেসি, জিতেছে বার্সা
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকর আলীর সভাপতিত্বে পুনর্মিলনী, সংবর্ধনা ও মা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শার্শা থানা নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নরুজ্জামান, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সালেহ মিন্টু প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
