মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বৃহস্পতিবার মুলাদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের রাজিব হাওলাদারের ছেলে রায়হান (৪)।
স্বজনরা জানান, রায়হান খেলতে গিয়ে সবার অজান্তে খালে পড়ে যায়। পরে খোঁজ শুরু করলে বাড়িসংলগ্ন খাল থেকে রায়হানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
