এনায়েতপুরে চুড়ি-মালা দোকানিকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫০

সিরাজগঞ্জের এনায়েতপুরে আব্দুর রহিম (৩০) নামে চুড়ি-মালা দোকানিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

আব্দুর রহিম থানার গোপিনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে। এ সময় তার সঙ্গে থাকা আহত আরেকজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। 

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে আব্দুর রহিম ও জয়নাল আবেদিন যমুনায় মাছ ধরতে যান। গভীর রাতে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশের চরে দৃর্বৃত্তরা রহিমকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় জয়নাল আবেদিন গুরুতর আহত হন। সোমবার সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। 

 

এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘বিষয়টি রহস্যজনক। আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

 

ইত্তেফাক/ইউবি