সৈয়দ আল ফারুক
ঢেউয়ের পরে ঢেউ
পাড়ের মাটি পড়ছে ধসে পাচ্ছে কি টের কেউ
ভাঙছে ধীরে ধীরে
মাঝ নদীতে উথালপাতাল এখন সে ঢেউ তীরে
নাক ডাকে সব পাহারাদার চোর করে যায় চুরি
ডাকাত-ও সেই সুযোগ বুঝে পিঠে বসায় ছুরি
পথের পাশে একটা কুকুর কেবলই ঘেউ ঘেউ
কানে যখন তুলো তখন শব্দ শোনে কেউ!
ভাঙন থামাও, নদীর পাড়ে বাঁধটা না দাও যদি
বুক চিতিয়ে দখল নেবে চওড়া হবে নদী।
