রাজিবপুর বাজারে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৭

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুর উপজেলার রাজিবপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। বাজারের সব আর্বজনা ফেলা হচ্ছে কাঁচাবাজারের পশ্চিম পাশে কিবরিয়া মেম্বারের ঘরের কাছে। এছাড়া রাজিবপুর বাজারের কসাইখানা থেকে গরু জবাইয়ের পর অপ্রয়োজনীয় অংশ ফেলা হয় ঐ স্থানেই। বাজারে আসা ক্রেতা মোস্তাফিজুর বলেন, বাজারসংশ্লিষ্ট কমিটির অহেলার জন্যই এ অবস্থা। দুর্গন্ধে বাজারে টেকা দায়। রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, বাজারের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য চেষ্টা করছি। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, স্থান পরির্দশন করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।